শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিয়েবাড়ি থেকে লাশ হয়ে ফিরলেন ৩ বরযাত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডাবর-সীচনী এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও গ্রামের কাজল চন্দের দুই ছেলে কনক চন্দ (৯) ও উজ্জল চন্দ (১২) এবং একই গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস।

জানা গেছে, রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় পাগলার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পার ভাতিজির বরযাত্রীতে বিয়ের ভোজন শেষে মাইক্রোবাস দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পরে তাদের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি উল্টে সাতজন যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর বলেন, এ ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD