শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

বিয়ের চার মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে বিয়ের চার মাসের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাবিনা ইয়াসমিন তমা (১৯) নামের এক গৃহবধূ। শনিবার (২৬ ডিসেম্বর) উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের কলেজ মোড় সংলগ্ন ভরতের ছড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ মৃত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের ছামাদ খাঁনের কন্যা সাবিনা ইয়াছমিন তমা (১৯) এর সঙ্গে বঙ্গ সোনাহাট ইউনিয়নের ভরতের ছড়া গ্রামের আল আমিনের ছেলে রফিক মিয়ার (২০) সঙ্গে চার মাস আগে বিয়ে হয়।

সূত্র জানায়, রফিক মিয়া মাদক ও জুয়ায় আসক্ত হওয়ায় মোটা অংকের টাকা দাবি করে স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা আনতে বলত। টাকা এনে দিতে না পারলে বিভিন্ন সময় সে স্ত্রীকে মারধর করত।

নিহত গৃহবধূর বড় ভাই, আব্দুল হাকিম জানান, শনিবার বিকেলে আমরা জানতে পারি আমার বোন তমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বোনের শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে থানা পুলিশকে ঘটনাটি জানাই। পরে রাত ৯টার দিকে পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার ওসি মুহা. আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য আজ রবিবার সকালে কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD