বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

বিয়ের প্রলোভনে ছাত্রীকে একাধিকবার ধর্ষণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপু উপজেলায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে (২০) ধর্ষণের অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১ আগস্ট) তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শনিবার (৩১ জুলাই) রাতে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল রানা জানান, শনিবার (৩১ জুলাই) রাতে উপজেলার চৌডালা এলাকার ওই কলেজছাত্রীর বাড়ি থেকে কলেজছাত্র গোমস্তাপুর ইউনিয়নের খোসালপাড়ার আ. মজিদের ছেলে ইব্রাহিমকে (২২) গ্রেপ্তার করে পুলিশে দেন স্থানীয়রা। পরে তাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে গোমস্তাপুর থানায় নিয়ে আসা হয়। ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, ইব্রাহিম তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে আসছে।

তিনি আরও জানান, এ ঘটনায় রোববার (১ আগস্ট) গোমস্তাপুর থানায় তিনি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।

এদিকে ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষা আজ রোববার সম্পন্ন হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD