শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :

বিয়ে করলেন এ আর রহমানের মেয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২

ভালোবাসার মানুষ ফায়াজের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন প্রখ্যাত সংগীত তারকা এ আর রহমানের বড় মেয়ে খাতিজা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের বিয়েতে সম্পূর্ণ পরিবারের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই সংগীত পরিচালক-গায়ক।

এ আর রহমানের শেয়ার করা ছবটিতে দেখা যাচ্ছে, একটি সোফায় বসে রয়েছেন নব-দম্পতি খাতিজা-ফায়াজ। তাদের পেছনে স্ত্রী, মেয়ে ও ছেলেকে নিয়ে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন অস্কারজয়ী এই তারকা।

গত ২৩ ডিসেম্বর ২৩ বছর বয়সী খাতিজা রহমানের সঙ্গে লাইভ অডিও ইঞ্জিনিয়ার ফায়াজের আংটি বদল হয়।

১৯৯৬ সালের ২৮ জুলাই চেন্নাইয়ে জন্ম খতিজার। রহমানের মেয়ে হওয়ার সুবাদে ছোটবেলা কেটেছে সঙ্গীতের আবহে। প্রথাগত পড়াশোনার শেষ করে সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন খতিজা।

‘রোবো’ ছবিতে ও মারামানিসি/পুথিয়া মানিধা নামক একটি গান দিয়ে অভিষেক হয় তার। এই গানের সুর করেছিলেন বাবা এ আর রহমান। ছবিটিতে অভিনয় করেছেন রজনীকান্ত। খাদিজা যে সময় গানটি গেয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD