শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বুবলীর চাওয়া বীর শাকিবের মতো না হোক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ঈদুল ফিতরের রেশ এখনও কাটেনি। ভক্তদের মধ্যে ব্যাপক চর্চা চলছে এ ঈদে কে, কত টাকা সালামি পেয়েছেন প্রিয় মানুষদের কাছ থেকে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ছেলে শেহজাদ খান বীর কত টাকা সালামি পেয়েছেন সেটি জানার অপেক্ষায় ভক্তরা। এ বিষয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বীর বড় হয়ে কী হবে সে বিষয়েও নিজের পছন্দের কথা জানিয়েছেন ঢালিউড নায়িকা।

এক সাক্ষাৎকারে শবনম বুবলী জানিয়েছেন, বাসার সব থেকে বড় লিডার শেহজাদ খান বীর। সবকিছু এখন তার নিয়ন্ত্রণে। তাকে আমাকে সবকিছুতে জবাবদিহি করতে হয়। আমার যদি একটা ফোন আসে, সে আগে দেখে পছন্দ হলে আমাকে দেবে, পছন্দ না হলে দেবে না। কীভাবে পছন্দ করে সেটা আমি জানার চেষ্টা করেও জানতে পারিনি।

বাবার কাছ থেকে বীর ঈদ সালামী পেয়েছে কিনা এমন প্রশ্নে বুবলী বলেন, অবশ্যই। শুধু বাবা নয়, দাদা, দাদি, নানা-নানির কাছ থেকেও ঈদ সালামী পেয়েছেন বীর। তবে বাবা হাজার ব্যস্ত থাকলেও চেষ্টা করে এগুলো মেইনটেইন করার। এবার ঈদে অনেক সময় দিয়েছে বাবা (শাকিব) বীরকে।

বীর বড় হয়ে পেশা হিসেবে কোনটি বেছে নেবে—এমন প্রশ্নে বুবলি বলেন, প্রত্যেক বাবা-মায়ের সন্তানকে নিয়ে স্বপ্ন থাকে। তেমনি আমারও স্বপ্ন আছে বীরকে নিয়। সে বাবার মত নায়ক না হয়ে, ব্যারিষ্টার হোক। শাকিবও এমনই স্বপ্ন দেখেন। এর থেকে বড় কথা হল যে, ছেলে বড় হয়ে ভালো মানুষ হোক। শেহজাদ খান বীর বড় হয়ে তার মত সিদ্ধান্ত নিলেও আপত্তি থাকবে না আমাদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD