শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

বুবলীর ‘পুলসিরাত’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

চিত্রনায়িকা শবনম বুবলী। এরই মধ্যে বেশ কিছু আলোচিত ও ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন তিনি। জনপ্রিয় ধারার ওয়েব ফিল্মও উপহার দিয়েছেন বুবলী। বর্তমানে এ নায়িকা ঢাকাই সিনেমার অন্যতম ব্যস্ততম তারকা বলেও মনে করছেন অনেক নির্মাতা।

সময়ের এ ব্যস্ততম চিত্রনায়িকা আরও একটি নতুন সিনেমার খবর জানালেন। এর নাম ‘পুলসিরাত’। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রাখাল সবুজ। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি প্রযোজনায় আছেন মীর জাহিদ হাসান।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘পুলসিরাত’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এটি একটি ভালো গল্পের সিনেমা হবে। নতুন বছরের শুরুতে শুটিং শুরু হবে ইনশাআল্লাহ। এ সিনেমা সংশ্লিষ্ট-পরিচালক থেকে শুরু করে পুরো টিমকে দারুণ লেগেছে। কারণ তারা থিয়েটারের মানুষ। এরা
যখন সিনেমা নিয়ে কাজ করেন, তখন সব কিছুর পরিকল্পনা অন্যরকম হয়। যেটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ইতিবাচক। আশা করছি ‘পুলসিরাত’ ভালো একটি সিনেমা হবে। এ সিনেমার জন্য শিগগির প্রস্তুতি নেব।

বুবলী আরও বলেন, আসলে আমি বরাবরই আমার কাজে মনোযোগী থেকেছি, কাজের প্রতি এবং নিজের প্রতি সৎ থেকেছি। তাই কিছু মানুষের মিথ্যা, ভিত্তিহীন এবং অশ্রাব্য বানোয়াট কথার জবাব দিচ্ছি না। চুপচাপ থেকে নিজের সবটা দিয়ে কাজ করে কিছু ভালো সিনেমা আমার প্রিয়
দর্শকদের উপহার দিতে চাই। সামনেও ভালো কিছু কাজ উপহার দিতে দেব। আমি মনে করি সময় এবং সততার সঙ্গে কাজ করে যাওয়া- কিছুর জবাব দিয়ে দেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD