শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে। যেহেতু এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদন দিয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর উপজেলার মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের মাঝে শিক্ষাবৃত্তি, ঢেউটিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে টিকা রয়েছে।ফাইজারের টিকা মজুদ আছে প্রায় দুই কোটি। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। পর্যায়ক্রমে আরও তিন কোটি টিকা পাওয়া যাবে। টিকার কোনও ঘাটতি হবে না।

তিনি বলেন, সারা বিশ্ব জুড়ে এখন ওমিক্রন আতঙ্ক ছড়াচ্ছে। ওমিক্রন থেকে রেহাই পেতে আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। বিদেশ থেকে আগত ব্যক্তিদেরকে দেশে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে করোনা টেস্ট করে আসতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, টিকা নিলে ভাইরাস প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই সকলকে টিকা নিতে হবে। অব্যশই মাস্ক পড়তে হবে। এছাড়াও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD