মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বুয়েটে চাকরির সুযোগ, বেতন ৩৫,৬০০-৭৬,৫০০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) একটি প্রকল্পের জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে ফেরত খামসহ বুয়েটে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: কোলাবোরেশন কো-অর্ডিনেটর

পদসংখ্যা: ১

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর কমপক্ষে ১০ বছরের শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গবেষণা প্রকল্পে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন: সর্বসাকল্যে মাসিক বেতন ৭৬,৫০০ টাকা

পদের নাম: কোলাবোরেশন অফিসার

পদসংখ্যা: ১

যোগ্যতা: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/ বিভাগ গ্রহণযোগ্য নয়। গবেষণাসংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: সর্বসাকল্যে মাসিক বেতন ৩৫,৬০০ টাকা

যেভাবে আবেদন: প্রার্থীকে সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্ম তারিখ, মুঠোফোন নম্বর, গবেষণা প্রকাশনার তালিকা ইত্যাদি উল্লেখ করে আবেদনপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, গবেষণা প্রকাশনার কপিসহ সব সনদের সত্যায়িত কপি নিজ ঠিকানাসংবলিত ফেরত খামে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, RISE সেন্টার, ইসিই ভবন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা-১২০৫।

আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল, ২০২২।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD