সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

বৃদ্ধকে নিজের গাড়িতে তুলে দিয়ে বাইসাইকেল চালিয়ে গেলেন এমপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

রাস্তার পাশে দাঁড়ানো ছিল সংসদ সদস্যের (এমপি) গাড়ি। এসময় ৮০ বছরের এক বৃদ্ধ বাইসাইকেল চালিয়ে হাঁপাতে হাঁপাতে এমপির কাছে দেখা করতে আসেন। এ অবস্থায় দেখে বৃদ্ধকে নিজের গাড়িতে তুলে দেন এমপি। আর তিনি বৃদ্ধের বাইসাইকেল চালিয়ে নিজে চলতে শুরু করেন।

এমন ঘটনায় প্রশংসা কুড়াচ্ছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে নির্বাচিত এমপি সালাউদ্দিন আইউবী। জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন তিনি।

এমপি সালাউদ্দিন আইউবী এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‌‘প্রায় আশি বছর বয়সী বৃদ্ধ সাইকেল চালিয়ে এসে সাইকেল রেখে দৌড়ে আমার কাছে আসলেন। তিনি রীতিমতো হাঁপাচ্ছিলেন। তখন আমি সেই স্থান ত্যাগ করার উপক্রম। তিনি বলছিলেন, তিনি আমার সাথে যাবেন। তখন আমি বললাম, ঠিক আছে। আপনি আমার গাড়িতে ওঠেন, আমি আপনার সাইকেল চালিয়ে যাচ্ছি। এই সুযোগে দীর্ঘদিন পর দুই চাকার সবচেয়ে প্রবীণ বাহন চালানো হলো। আলহামদুলিল্লাহ! এমন নিঃস্বার্থ ভালোবাসাই আমার পথচলার অন্যতম পাথেয়। মহান আল্লাহ তাদের এই মোহাব্বত কবুল করে নিন। আমি যেন তাদের পাশে থেকে কিছু করে যেতে পারি মহান আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন।’

এ ঘটনায় নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এমপি সালাউদ্দিন আইউবী। রফিকুল ইসলাম নামের একজন কমেন্টে লিখেছেন, ‘কথায় আছে না বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়। আলহামদুলিল্লাহ! কাপাসিয়ার জনগণ একজন মা-মাটির মানুষ পেলো।’

সাইফুল ইসলাম নামের আরেকজন লিখেছেন, ‘ভাগ্যক্রমে এমন একজন এমপি পাইলাম আমরা। সাধারণ সাদামাটা জীবনযাপন করে যাচ্ছেন এমপি হবার পরেও।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD