শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বৃষ্টির পর খেলা শুরু, ৪১ ওভারে পাকিস্তানকে করতে হবে ৩৪২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

বৃষ্টির পর খেলা শুরু। বৃষ্টির কারণে খেলার দৈর্ঘ্য কমে গেছে। ৪১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ৩৪২ রান। বৃষ্টির আগে ২১.৩ ওভারে ১ উইকেটে ১৬০ রান করে পাকিস্তান।

পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টির কারণে খেলা যদি আর মাঠে নাও গড়ায় তাতে কোনো সমস্যা নেই পাকিস্তানের।

বৃষ্টি শুরুর আগে ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৬০ রান। জয়ের জন্য সেই সময়ে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫০ রান। তার মানে পাকিস্তান ১০ রানে এগিয়ে রয়েছে।

তাই বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালেও ম্যাচ জিতবে পাকিস্তান।

শনিবার ভারতের বেঙ্গালুরুর এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রাচিন রবিন্দ্র (১০৮), কেন উইলিয়ামসন (৯৫) ও গ্লেন ফিলিপসের (৪১) ব্যাটিং নৈপুণ্যে ৬ উইকেটে ৪০১ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম নেন ৩ উইকেট।

বিশ্বকাপের চলতি আসরে বাবর আজমের নেতৃত্বাধী পাকিস্তান ক্রিকেট দল শ্রীলংকার বিপক্ষে ৩৪৫ রানের বিশাল টার্গেট তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড গড়ে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হলে সেই রেকর্ড ভাঙতে হবে। বাবর আজমদের করতে হবে ৪০২ রান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD