শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বৃষ্টির পর মেহেদির আঘাত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

এখনও পর্যন্ত দারুণ নৈপূণ্য দেখাচ্ছে বাংলাদেশের বোলাররা। বৃষ্টিতে খেলা কিছু সময় বন্ধ থাকার পর মাঠে নেমেই আঘাত হানলেন মেহেদি হাসান। নিজের বলে মার্ক চ্যাপম্যানের ক্যাচ লুফে নেন এই তরুণ।

বৃষ্টির কারণে ২৫ মিনিট খেলা বন্ধ থাকে।

৫৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল নিউজিল্যান্ড। সেই ধাক্কা সামনে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন উইল ইয়াং ও গ্লেন ফিলিপস। তারা রানের চাকা সচল রাখার পাশাপাশি উইকেটে টিকে থাকার চেষ্টায় ছিলেন।

সেই জুটি বেশি বড় হতে দেননি মেহেদি হাসান। ব্যক্তিগত ১৪ রানে ইয়াংকে স্ট্যাম্পিং করে মেহেদিকে উইকেট উপহার দেন উইকেট রক্ষক লিটন দাস। ততক্ষণে নিউজিল্যান্ড ৯৪ রান করে ফেলে ৪ উইকেটে।

পরে চ্যাম্পান মাঠে নামেন। তাকে নিয়ে দলীয় স্কোর বাড়ানোর চেষ্টায় ছিলেন ফিলিপস।

এ প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ড ১২৮ রানে ব্যাট করছিল। ১৫ ওভারের খেলা চলছিল।

এর আগে দুর্দান্ত ফর্মে থাকা ডেভন কনওয়েকে ফিরিয়ে শরিফুল ইসলাম পান প্রথম আন্তর্জাতিক উইকেটের স্বাদ। এখানে অবদান খানিকটা বাড়তি বাউন্সের। কনওয়ের উড়িয়ে মারা শট একটু বাড়তি লাফিয়ে লাগে কনওয়ের ব্যাটের ওপরের দিকে। বল উঠে যায় আকাশে, মিড উইকেট বাউন্ডারিতে সহজ ক্যাচটি নেন মোহাম্মদ মিঠুন।

আগের ম্যাচে ৯২ রান করা কনওয়ে এবার শেষ ৯ বলে ১৫ রান করে।

আজকের ম্যাচে তাসকিন দেখালেন ক্যাচ কীভাবে নিতে হয়। অসাধারণ ক্যাচে ফেরালেন বিপজ্জনক মার্টিন গাপটিলকে।

মোহাম্মদ সাইফ উদ্দিনের বলটি ছিল মারার মতো, লেগ স্টাম্পে ফুল লেংথ। গাপটিল ব্যাট চালিয়ে দেন, বল লাগে ব্যাটের কানায়। শর্ট ফাইন লেগে তাসকিন বাঁ দিকে লাফিয়ে অবিশ্বাস্য ক্ষীপ্রতায় এক হাতে মুঠোবন্দি করেন বল। তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না ক্যাচ হয়েছে।

এর আগে অ্যালেনকে ফেরান তিন বছর পর একাদশে সুযোগ পাওয়া তাসকিন।

জীবন পাওয়া শটের মতোই অনেক উঁচুতে তুলেছিলেন অ্যালেন। স্কয়ার লেগে দারুণ ক্যাচ নেন মোহাম্মদ নাঈম শেখ। ১০ বলে ১৭ করে ফিরলেন অ্যালেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD