শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বৃহস্পতিবার থেকে সারাদেশে সিনোফার্মের টিকাদান শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

বৃহস্পতিবার থেকে সারাদেশে সিনোফার্মের টিকাদান শুরু
বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অংশ নিয়ে এ তথ্য জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

তিনি বলেন, সারা দেশে সব মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, ২৫০ বেড হাসপাতাল ছাড়াও চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল, সৈয়দপুর সদর হাসপাতালে এ টিকাদান কর্মসূচি চলবে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

শামসুল হক আরও বলেন, ঢাকা শহরের ভেতরে ৪৮টি কেন্দ্রে আমাদের টিকাদান কর্মসূচি চলছিল, এই মুহূর্তে আটটি কেন্দ্র বাদ দিয়ে আমরা বাকি ৪০টি কেন্দ্রে পূর্বের মতো একই সময়ে, একই নিয়মে টিকাদান কর্মসূচি শুরু করবো। যারা রেজিস্ট্রেশন করে এসব কেন্দ্রে টিকা নিতে পারেননি, তারা এখন টিকা নিতে পারবেন। যারা অগ্রাধিকার তালিকায় আছেন, তাদের জন্য আজ থেকে রেজিস্ট্রেশন চালু হচ্ছে। আমাদের করোনার টিকাদান কেন্দ্র লকডাউনের আওতা বহির্ভূত। কারো হাতে যদি ভ্যাকসিন কার্ড থাকে, সেটি প্রদর্শন করে কেন্দ্র যেতে পারবেন। যেসব দেশে সিনোফার্মের ভ্যাকসিন মেনে নিচ্ছে, আমাদের প্রবাসী শ্রমিকরা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। ঢাকার বাইরেও টিকা নেওয়া যাবে। তবে, রেজিস্ট্রেশন ছাড়া টিকা নেওয়া যাবে না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD