সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

বেকার মুসলিমদের পাশে দাঁড়ালেন পোপ ফ্রান্সিস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০
Pope Francis leads a Mass marking the World Day of Peace in St. Peter's Basilica at the Vatican, January 1, 2020. REUTERS/Remo Casilli

মহামারি করোনা ভাইরাসে বেকার হয়ে যাওয়া মুসলিমরাদের পোপ ফ্রান্সিসের গঠন করা ফান্ড থেকে সহায়তা দেয়া হবে। ইতালির রাজধানী রোমের অসহায় মানুষদের জন্য পোপ ফ্রান্সিস যে ফান্ড গঠন করেছেন। ‘রোমে বসবাস করা অভাবী মুসলমানদের অবশ্যই ফান্ডে অন্তর্ভুক্ত করা হবে,’ জানিয়ে পাসকোলে মারানো নামের এক কর্মকর্তা আরব নিউজকে বলেন, ‘মহামারীর সময়ে অনেক মুসলমান চাকরি হারিয়েছেন। কারণ তারা স্থায়ী চাকরি করতেন না। এইসব মানুষকেও আমরা সাহায্য করবো।’

রোম প্রশাসনের কাছে লেখা চিঠিতে পোপ ফ্রান্সিসও একই কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, কঠিন এই সময়ে যে ধর্মের মানুষই হোক না কেন, সবাইকে ফান্ড থেকে সহায়তা করা হবে।

মারানো বলেন, ‘চ্যারিটির কোনো ধর্ম নেই। ইতালিজুড়ে পুরো রমজান মাসে মুসলিমদের সাহায্য করা হয়েছে। কখনো জিজ্ঞেস করা হয়নি কার কী ধর্ম।’

পোপের পক্ষ থেকে পরিচালিত ফ্রি কিচেনে অনেক মানুষ প্রতিদিন খেতে যান। মারানো জানালেন, কয়েক সপ্তাহ ধরে সেখানে আশ্রয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরব নিউজ জানিয়েছে, অসহায় মানুষদের সাহায্য করতে পোপ ১.১৩ মিলিয়ন ডলারের তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD