বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

নোয়াখালীর বেগমগঞ্জের রমনীরহাট বাজারে রোববার (০৭ নভেম্বর) সন্ধ্যায় সাহাব উদ্দিন বাহিনীর একদল অস্ত্রধারী সন্ত্রাসী মহড়া দেয়। খবর পেয়ে ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাকিব ওরফে রাকিব চোরা (১৯) ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এনায়েত নগর গ্রামের রফিক উল্যার ছেলে দেলোয়ার হোসেন বাবু (২১)।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার (০৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ২ সন্ত্রাসীকে আটকের পর ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তারা তাদের নিকট অস্ত্র-গুলি আছে বলে স্বীকার করে। পরে তাদের দেখানো স্থান থেকে ২টি দেশীয় তৈরি পাইপগান ও ৪ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে পুলিশ।

এসপি মো. শহীদুল ইসলাম বলেন, গত ৭ নভেম্বর সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামিরা উপজেলার রমনীরহাট বাজারে অস্ত্রের মহড়া দেয়। উক্ত সংবাদের ভিত্তিতে (ডিবি) পুলিশ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করে। আসামি রাকিবের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD