শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

বেরোবি ভিসি বিরোধী ৮ জনের বিরুদ্ধে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

রংপুর প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষক ও কর্মচারির বিরুদ্ধে জোরপূর্বক বিভিন্ন কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মামলা করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হক।

শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় এ মামলা দায়ের করা হয়।

রোববার (১৭ জানুয়ারি) বেরোবি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এবং মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইজার আলী এতথ্য নিশ্চিত করেছেন।

মামলায় উপাচার্য বিরোধী শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম, সরকার দলীয় শিক্ষক সংগঠন নীল দলের সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ এবং কলা অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলীকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার সকালে মতিউর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষক কর্মকর্তা দপ্তরে এসে দরজা বন্ধ করে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব থেকে পদত্যাগের জন্য তারা চাপ দেন। সদ্য প্রকাশিত ইংরেজি বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের প্রকাশিত ফল বাতিল এবং রসায়ন বিভাগের পুনর্গঠিত পরীক্ষা কমিটি বাতিল সংক্রান্ত একটি চিঠিতে জোর করে তারা স্বাক্ষর নেন। এদিকে নিজের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন ও তদন্ত ঠেকাতে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহর ইঙ্গিতে থানায় অভিযোগ করিয়েছেন বলে মনে করেছেন অধিকার সুরক্ষা পরিষদের নেতারা।

সূত্র : রাইজিংবিডি.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD