শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বোনের জানাজায় এসে লাশ হলেন ভাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২

রমজান হাওলাদার। থাকতেন ঢাকায়। বোনের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন বরিশাল। উঠেছিলেন যমুনা লাই‌নের একটি বাসে। যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণ যায় ১০ জনের। এই ১০ জনের একজন রমজান।

রোববার (২৯ মে) দুপুরে রমজান হাওলাদারের ভাই না‌সির হাওলাদার বলেন, আমাদের বোন ময়না বেগম মারা গেছেন শ‌নিবার (২৮ মে)। আজ তার দাফন হওয়ার কথা ছিলো। এ কারণে ভাই ঢাকা থেকে আসছিলেন। কিন্তু পথে দুর্ঘটনায় তিনি মারা গেলেন। একসঙ্গে ভাই ও বোনকে হারালাম। এ শোক সহ্য করার মতো না।

তিনি আরও জানান, রমজান ঢাকার সাভারের জিরাবোতে এক‌টি গার্মেন্টেসে সি‌কিউরিটির দা‌য়িত্বে ছি‌লেন।

উজিরপুর থানার পু‌লিশের উপ-প‌রিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানান, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চালক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ১০ যাত্রী নিহত হন। রোববার ভোরে উজিরপুরের বামরাইল ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহারে এ দুর্ঘটনা ঘটে। এর কারণ ক্ষতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD