শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বেড়েছে চাল ও পেঁয়াজের দাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

সপ্তাহের ব্যবধানে রাজধানীতে চাল, পেঁয়াজ, দেশি হলুদ ও আদার দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। বিপরীতে কমেছে দেশি রসুন ও ডিমের দাম।

শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ, কারওয়ান বাজার, মহাখালী কাঁচাবাজার, খিলক্ষেত কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকা। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকা, খাসি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা।

কেজিতে পাঁচ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকা। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা। দেশি রসুন কেজিতে ১০ টাকা কমে মানভেদে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৭০ টাকা। দেশি শুকনো মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা এবং আমদানি করা শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৩০০ টাকা কেজি। আদা ১০০ থেকে ১৪০, জিরা ৩০০ থেকে ৪০০ টাকা, এলাচি ২০০০ থেকে ৩০০০ টাকা কেজি।

বাজারে সরু চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬৮ টাকা কেজি, মাঝারি মানের চাল ৪৮ থেকে ৫৫ এবং মোটা চাল ৪৫ থেকে ৪৮ টাকা পর্যন্ত। খোলা আটা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৫ টাকা, প্যাকেট বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪৫ টাকা। প্যাকেটজাত ময়দা বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা এবং খোলা ময়দা বিক্রি হচ্ছে ৪৩ থেকে ৪৫ টাকা।

খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকা, বোতলজাত বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা। পামওয়েল খোলা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা এবং পামওয়েল সুপার বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা লিটার।

সবজির বাজারে দাম অপরিবর্তিত রয়েছে। বাজারে প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৫০ থেকে ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপির পিস ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙে ৪০ থেকে ৫০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা কেজি। কাঁচকলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লাল শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, মুলা শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা আর পালং শাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।

বড় দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা, ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা। মুগডাল মান ভেদে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। ছোলা মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ এবং আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা দরে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD