রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মেসির স্বাক্ষরিত জার্সির টানে জাতীয় জাদুঘরে ভক্তদের ঢল যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানের পরমাণু শক্তি অক্ষত আছে, বলছেন ইসরাইলি গোয়েন্দারা নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন হামাসের এত সামর্থ্য বুঝতে পারেনি ইসরাইল, প্রতিবেদনে ব্যর্থতার লজ্জা যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতর থেকে বের হলো ৫২০ বোতল ফেনসিডিল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতরে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় মিজান (৩৮) ও শফিক (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যব-১২।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ট্রান্সফরমারের ভেতর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব। জব্দ করা হয় পিকআপ ভ্যান। সিরাজগঞ্জ র‍্যাবের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মহি উদ্দিন মিরাজ ও টাঙ্গাইল র‍্যাবের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার কিশোর রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত- মিজানুর রহমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছাতিনী রায় পাড়া গ্রামের নুর হোসেন কাজীর ছেলে এবং শফিক উদ্দিন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, দিনাজপুরের হিলি থেকে পিক আপ ভ্যানে ট্রান্সফরমারের ভিতর ফেনসিডিল নিয়ে দুই মাদক ব্যবসায়ী মিজান ও শফিক ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল র‍্যাবের একটি দল আজ দুপুর ১২ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পিক আপ ভ্যানটি আটক করা হয়। এসময় ট্রান্সফরমারের ভিতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কিশোর রায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD