সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ব্যক্তিগত ছবি প্রকাশ করে সমালোচনার মুখে রাজীব সেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

 

ব্যক্তিগত ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়েন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। স্ত্রী চারু চোপড়ার সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে নেটিজেনদের আক্রমণের মুখে পড়েন রাজীব সেন এবং তাঁর অভিনেত্রী স্ত্রী চারু চোপড়া। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন চারু চোপড়া।

একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হয়ে চারু চোপড়া বলেন, ছবি শেয়ার করার আগে তাঁরা কোনও ধরনের আলোচনা করেননি। যা তাঁরা অনুভব করেন, সেটাই করেন। পরে ছবি পোস্ট করার পর যখন দেখেন তাঁরা সমালোচনার মুখে পড়ছেন, তা বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন। এমনকী, তিনি না করা সত্ত্বেও রাজীব কেন ওই ছবি শেয়ার করেন, তা নিয়ে ক্ষেপে যান চারু।

তবে বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে প্রথমে ছোটখাট অশান্তি হয় কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। বিয়ের পর এমন ছোটখাট অশান্তি হতেই পারে। তাই বলে সেসব নিয়ে বসে থাকলে চলে না বলেও মন্তব্য করেন চারু চোপড়া।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD