শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্যস্ততার পর ‘ক্লান্ত’ সড়ক এখন ফাঁকা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

সরকার ঘোষিত লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকলেও বিগত কয়েকদিনে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল ছিল রেকর্ড সংখ্যক। বঙ্গবন্ধু সেতু দিয়ে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ। তবে ব্যস্ততার পর ক্লান্ত মহাসড়ক এখন অনেকটাই ফাঁকা।

বৃহস্পতিবার মহাসড়কের মির্জাপুর, গোড়াই, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়সহ বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ি চলাচল নেই বললেই চলে। কোথাও কোনো ধরনের যানজট দেখা যায়নি। ফাঁকা রাস্তায় যান চলাচলও স্বাভাবিক। গাড়িগুলোতেও যাত্রী তেমনটা নেই।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাস্তায় পণ্যবাহী ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, কাভার্ডভ্যান ও মোটরসাইলসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। গণপরিবহন ছিল তবে যাত্রী সংখ্যা কম।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও যানজট নেই। মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছে। তবে গত দুইদিনে উল্লেখযোগ্য জট ছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD