বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

ব্যাংকে টাকা না থাকা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

ব্যাংকে টাকা না থাকা নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে এসব গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ডিএসসিএসসি কোর্স এর সনদ বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। যেকোনো বিবাদ ও মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান চায়। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রথাগত প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতমুখী প্রশিক্ষণ জরুরি।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য নানামুখী ঝুঁকি মাথায় রেখেই কাজ করে যেতে হবে। এক্ষেত্রে সমন্বিত জাতীয় উদ্যোগের প্রয়োজন।

এ বছর ডিএসসিএসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৩ জন অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বিমান, নৌ, পুলিশ বাহিনীসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫০ জন কর্মকর্তা এই কোর্স সম্পন্ন করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD