আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাসের রেকর্ডময় হাফসেঞ্চুরিতে ১৭ ওভারে ২০২ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এরপর রান তাড়া করতে নামা আইরিশদের গুঁড়িয়ে দিয়েছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। তার ক্যারিয়ারের দ্বিতীয়বার পাঁচ উইকেটে নির্ধারিত সময়ে ১২৫ রানেই থেমে যায় সফরকারীদের ইনিংস। ফলে ৭৭ রানের বিশাল জয়ে তিন ম্যাচে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।