শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ব্যানকোভিড প্রাণীদেহে অ‌্যান্টিবডি তৈরিতে সক্ষম: গ্লোব বায়োটেক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

‘ব্যানকোভিড’ ভ‌্যাকসিন প্রাণীদেহে অ‌্যান্টিবডি তৈরি করতে সক্ষম বলে দাবি করেছে গ্লোব বায়োটেক। এ জন্য কোনো ভ‌্যাকসিনের মডেল কপি করা হচ্ছে না বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (০৫ অক্টোবর) দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে ভ্যাকসিনের প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি সম্পর্কিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সম্প্রতি গ্লোব বায়োটেক উদ্ভাবিত টিকা বিশ্বে প্রথম ডি ৬১৪জি ভ্যারিয়েনটস এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম বলে জানায় মার্কিন মেডিক‌্যাল জার্নাল বায়োআর্কাইভ। এ বিষয়ে নিজেদের ওয়েবসাইটে তারা একটি প্রতিবেদন প্রকাশ করে।

এর আগে, গত ২ জুলাই সংবাদ সম্মেলনে দেশে করোনার ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দেয় দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড।

ওই সময় জানানো হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত গবেষণা কেন্দ্রে প্রাণীদেহের ওপর প্রথম ট্রায়াল সম্পন্ন হয়। এরপর গবেষণার বাকি কাজ করা হয় রাজধানীর তেজগাঁও ল্যাবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD