শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্যালট পেপার গণনা না করেই প্রার্থীকে বিজয়ী ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রের ব্যালট পেপার গণনা না করেই এক ইউপি সদস্যকে বিজয়ী ঘোষণার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে। শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১১টায় হাকিমপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বী সাধারণ সদস্য পদ প্রার্থী হুমায়ুন কবির।

হুমায়ুন কবির অভিযোগ করে বলেন, বোয়ালদাড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কলন্দপুর দাখিল মাদরাসা ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান ভোট গ্রহণ শেষে সব ব্যালট পেপার গণনা না করেই পোলিং এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক ফলাফল শিটে স্বাক্ষর করিয়ে নেন এবং নাজমুল হোসেন নামের এক প্রার্থীকে ইউপি সদস্য হিসেবে বিজয়ী ঘোষণা করেন। পোলিং এজেন্টরা ফলাফল শিটে স্বাক্ষর দিতে না চাইলে তাদেরকে বিভিন্ন রকমের হুমকি-ধমকি দেওয়া হয় বলে অভিযোগ তার। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যালট পেপার গণনার দাবি জানান তিনি।

এ সময় ওই ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করা বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD