মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ব্রাজিলে একদিনে ৩৩ হাজার ২৭৪ জন আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ২৭৪ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৮ হাজার ৪৪৪ জনে দাঁড়ালো। বিশ্বে আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই এখন ব্রাজিলের অবস্থান।

এছাড়া ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত একদিনে করোনায় মারা গেছে ৯৫৬ জন। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৪ জন। দেশটির মৃতের এ সংখ্যা করোনায় বিপর্যস্ত দেশ ফ্রান্সকে ছাড়িয়ে গেছে।

দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপকভাবে করোনা পরীক্ষা করা হলে আক্রান্তের প্রকৃত সংখ্যা এর চেয়ে ১৫ গুণ বেশি হবে।

এদিকে করোনা মোকাবেলায় দেশটির গভর্নর ও মেয়রগণ কঠোর পদক্ষেপ নিলেও প্রেসিডেন্ট জায়ের বলসোনারো অর্থনীতির ক্ষতির আশংকায় এসবের সমালোচনা করেন। কারণ অর্থনৈতিক ক্ষতির কারণে তার পুন:নির্বাচিত হওয়ার সম্ভাবনা ম্লান হয়ে যাবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD