শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ মার্চ, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বুধবার (২ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কামাল মিয়ার স্ত্রী মুর্শেদা (৫০), কান্তা মিয়ার ছেলে দুদু মিয়া (৬০), খাটিংগা এলাকার তোতা মিয়ার মেয়ে হোসনে আরা (৪৮) ও একই এলাকার ফরিদ মিয়া (৪২)। আহত আরেকজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন ও আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এসময় ঘটনাস্থলেই দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আরো একজন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরো জানান, এই ঘটনায় দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও সিএনজি কে আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD