আগামী ২০ জুনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের যাত্রাবিরতি ব্যবস্থা না করা হলে কঠোর আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ফোরামের সভাপতি পিযূষ কান্তি আচার্য্যরে সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেন, সাংবাদিক আল-আমীন শাহীন, জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাঈদ, ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত প্রমূখ।
এ সময় জানানো হয়, ট্রেনের যাত্রাবিরতি না থাকার ব্রাহ্মণবাড়িয়ার হাজার হাজার মানুষ প্রতিদিন দুভোর্গের শিকার হচ্ছেন।