সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

বড়াইগ্রামের জোনাইলে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চলতি বছরকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে এবং বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় সারাদেশে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবায়ন করতে সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) “মুজিব বর্ষের আহ্বান,তিনটি করে গাছ লাগান” প্রতিপাদ্যকে সামনে নিয়ে বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যেগে নিজস্ব অর্থায়নে জোনাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে মাসব্যাপী ফলজ,বনজ ও ঔষধি ১০০০ টি বৃক্ষ রোপণ এর উদ্বোধন করা হয়।

জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন রানার সভাপতিত্বে এবং সম্পাদক সাজেদুল ইসলামের তত্বাবধানে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাহাবুল ইসলাম সরদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজাম,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস সোবাহান হারেজ,সম্পাদক নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় সাহাবুল ইসলাম সরদার বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ বাংলাদেশ গড়তে হলে বৃক্ষরোপন জরুরী। তাই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা বড়াইগ্রামের বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ দফায় দফায় বৃক্ষরোপন কার্যক্রম পরিচালনা করছি।  আশা করি বাংলাদেশ ছাত্রলীগের ১ কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি সফল হবে।

জোনাইল ইউনিয়ন চেয়ারম্যান বলেন,ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে নির্মিত। তাদের কার্যক্রম প্রশংসনীয় হবে এটা স্বাভাবিক।  তাদের সকল ভালো কাজে পাশে থেকে সহায়তা করবো।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD