শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বড় ব্যবধানে পরাজয়ের মুখে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে লিড পাওয়ার পরও পরাজয়ের পথে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ৩৩০ রান করে পাকিস্তানকে ২৯৬ রানে অলআউট করে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ।

প্রথম ইনিংসের লিড পাওয়া সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেনি টাইগাররা। ১৫৭ রানে গুটিয়ে যাওয়ায় পাকিস্তানকে চতুর্থ ইনিংসে চ্যালেঞ্জ ছূড়ে দেওয়া সম্ভব হয়নি। যে কারণে পরাজয়ের পথে বাংলাদেশ।

চতুর্থ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ২০২ রান। টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষ বিকালে ৩৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান তুলেছে পাকিস্তান।

৫৬ ও ৫৩ রানে অপরাজিত আছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি তুলে নেওয়া আবিদ আলী। প্রথম ইনিংসে ৫২ রানে আউট হওয়া আব্দুল্লাহ শফিক দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন।

জয়ের জন্য মঙ্গলবার শেষ দিনে পাকিস্তানকে ৯৩ রান করতে হবে। শেষ দিনের সকালে কোনো অঘটন না ঘটলে পাকিস্তানের জয় বলতে গেলে নিশ্চিত।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD