শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভক্তদের সুখবর দিলেন ক্রিকেটার নাসির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটার নাসির হোসেন মানেই যেন বিতর্কিত বা নেতিবাচক খবরের পসরা মিলিয়ে বসা।

ভক্ত-অনুরাগীদের সুখবর দিতে যেন ইচ্ছুক নন নাসির।

সম্প্রতি ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন এই অলরাউন্ডার।

তবে এবার ভক্ত-অনুরাগীদের সুখবর শোনালেন তিনি।

ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটার মাঝেও ফিটনেস ইস্যুতে উতড়ে গেলেন নাসির।

বুধবার মিরপুরে ফিটনেস টেস্ট দেন জাতীয় দলের হয়ে খেলা এ জনপ্রিয় ক্রিকেটার। সকাল ১০টায় ইয়ো ইয়ো টেস্ট দেন তিনি। ইয়ো ইয়ো টেস্টে নাসিরের স্কোর ছিল ১৭.১।

বিষয়টি নিশ্চিত কর বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি বলেন, ‘নাসির আজ সকাল ১০টায় ফিটনেস টেস্ট দিয়েছেন। ভালো স্কোর তুলেছেন, ১৭.১।’

এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সময় বিপ টেস্ট পাস করতে পারেননি নাসির।

এতে নির্বাচকরা অসন্তোষ হয়ে মন্তব্য করেছিলেন যে, নাসির হয়ত ক্রিকেটে ফিরতে চান না।

তবে এবার ইয়ো ইয়ো টেস্টে ভালো ফলাফল করে সমালোচকদের মুখে ছাই দিয়েছেন তিনি।

নাসির ছাড়াও বুধবার ফিটনেস টেস্ট দিয়েছেন এনামুল হক জুনিয়র, আলাউদ্দিন বাবুর মত ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মাররা।

মূলত ক্রিকেটারদের দম বিচার করাই ইয়ো ইয়ো টেস্টের কাজ। এ প্রক্রিয়ার মাধ্যমে জানা যায় কি পরিমাণ অক্সিজেন একজন ক্রিকেটার নিতে পারছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD