শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভাইরাল হওয়া ফোনালাপ নিয়ে যা বললেন ভিকারুননিসা অধ্যক্ষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

ভিকারুননিসার অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহারের সঙ্গে এক অভিভাবকের ফোনালাপের অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ফোনালাপের কথোপকথন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

দেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ কীভাবে এত বাজে ও অশ্লীল শব্দ ব্যবহার করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুন নাহার বলেন, যোগদান করার পর থেকে অভিভাবক ফোরামের কয়েকজন অবৈধ সুবিধা দাবি করে আসছে। তাদের কথা না শুনলে আমি এখানে থাকতে পারবো না বলেও হুমকি দেওয়া হয়। সেই থেকে দুইবার আমার অফিস রুমে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। রুমে প্রবেশ করে টেবিল চাপড়ে ভয়ভীতি দেখানো হয়েছে। আমার বাড়ির দরজা এবং অফিসের দরজা ধাক্কাধাক্কি করা হয়েছ।

তিনি দাবি করেন, এ বছর প্রথম শ্রেণিতে প্রায় দেড়শ’ সিট খালি আছে। মূলত সেগুলোতে অবৈধ ভর্তি বাণিজ্য করতে কয়েক অভিভাবক ও প্রতিনিধি আমাকে চাপ দিচ্ছেন। তাদের কথা না রাখায় আজকে তিনি বিপাকে। এমনকি পদ থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি দাবি করেন, ফোনালাপ বিকৃত ও এডিট করে আংশিক প্রকাশ করা হয়েছে। ফোনালাপে তাকে বাজে ভাষায় কথা বলা হয়েছে, যেটা প্রকাশ পায়নি।

প্রসঙ্গত, অধ্যাপক কামরুন নাহার এর আগে রাজধানীর মিরপুরের রূপনগর দুয়ারীপাড়া কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ২৯ ডিসেম্বর তাকে ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় সরকার।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD