শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভাগ্যের জোরে বেঁচে গেলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক আজহারউদ্দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

রাজস্থানের সুরওয়ালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েও ভাগ্যের জোরে বেঁচে গেলেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। হাইওয়েতে গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও বড় কোনো ধরনের আঘাত ছাড়াই তিনি রক্ষা পান। এএনআইয়ের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, সোয়াই মাধোপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে জয়পুর থেকে রনথম্বোরে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে গাড়ি চাকা ফেটে গেলে তিনি ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। গাড়ি উল্টে গেলেও তিনি অক্ষত থাকেন। তবে তার সঙ্গে থাকা অপরব্যক্তি সামান্য আহত হয়েছেন।

সুরওয়াল থানার পুলিশ কর্মকর্তা চন্দ্রাভন সিং জানিয়েছেন, দুমড়ে যাওয়া গাড়ি থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে অন্য গাড়িতে করে আজহারউদ্দিনকে অনুষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়।

ভারতের হয়ে ৯৯টি টেস্ট খেলেছেন মোহাম্মদ আজহারউদ্দিন। এছাড়া তিনটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই টিম ইন্ডিয়া ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD