সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

ভাঙছে এফডিসি, তৈরি হচ্ছে বাণিজ্যিক ভবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) একাংশ ভাঙার কাজ শুরু হয়েছে। সেখানে নির্মিত হবে বহুতল বাণিজ্যিক ভবন। এফডিসির মূল কার্যালয়ের পাশাপাশি এই ভবনে থাকবে শপিং মল, সুইমিংপুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্স।

বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্দেশ্যে গত ৫ জুলাই থেকে এফডিসির ৩ ও ৪ নম্বর ফ্লোর দুটি ভেঙে ফেলা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন।

তিনি বলেন, ‘এখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা অনেক আগের। তাই ৩ ও ৪ নম্বর ফ্লোরটি ভাঙা হচ্ছে। সে অংশসহ সরকারি বর্ধিত জায়গায় নতুন ভবনটি তৈরি করা হবে।’

জানা গেছে, এফডিসির পূর্ব পাশের জায়গাজুড়ে এটি নির্মিত হবে। আর পূর্ব পাশের চলচ্চিত্র সমিতিগুলোর অফিস, ল্যাব ও পাঁচটি পুরোনো ফ্লোর সব ঠিক থাকবে। আর নির্মাণাধীন ভবনেও দুটি ফ্লোর শুটিংয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD