শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতীয় দলে ফিরলেন ধোনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের ভারতীয় সাজঘরে মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যাবে।

ভারতকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা অধিনায়ককে মেন্টর করে বিরাট কোহলিদের দলের সঙ্গে রাখছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই।

সেই সঙ্গে বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন ধোনির নতুন ভূমিকার কথা।

আইপিএল শেষ হলেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর থেকেই দীর্ঘ প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি ধোনিকে। এরপর গত বছর ভারতের স্বাধীনতা দিবসে তিনি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন। তারপর এই প্রথম ভারতীয় দলের সঙ্গে কাজ করবেন ‘ক্যাপ্টেন কুল’।

১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ভারতের প্রথম খেলা ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। ৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। সূত্র: আনন্দবাজার

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD