বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

ভারতের পর বাংলাদেশেও হবে করোনা টিকার ক্লিনিক্যাল ট্রায়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

ভারতে পরীক্ষার পর বাংলাদেশেও কোভিড-১৯ টিকার ৩য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল করতে ঢাকা ও দিল্লি ‘নীতিগতভাবে সম্মত’ হয়েছে।

ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংবাদমাধ্যমকে জানান, তারা করোনা টিকার পরীক্ষা চালুর পরপরই বাংলাদেশে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে প্রস্তুত।

এ বিষয়ক প্রস্তাবে বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে বলেও সূত্র জানায়।

এদিকে, মঙ্গলবার দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর বলেন, ‘আমরা টিকা পরীক্ষার পাশাপাশি বিতরণ ও উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার প্রত্যাশা করছি। এই সকল প্রচেষ্টায় বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।’

দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD