শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে যত রেকর্ড গড়লেন জো রুট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

লর্ডস টেস্টে ভারতের ৩৬৪ রানের জবাবে ব্যাট করে প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

ইংলিশদের এমন দুর্দান্ত জবাবের অন্যতম নায়ক জো রুট। র নম্বরে ব্যাট করতে নেমে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইংলিশ অধিনায়ক।

আর দুর্দান্ত ইনিংস খেলে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন জো রুট। ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি পেলেন রুট। ঐতিহাসিক লর্ডসে এটি তার ৪র্থ সেঞ্চুরি।

এরই সঙ্গে টেস্টে ৯ হাজারি ক্লাবেও ঢুকে পড়েছেন রুট। আর এই ক্লাবে প্রবেশে রুটের লেগেছে ৮ বছর ২৪৪ দিন, যা একটি অনন্য রেকর্ড। অভিষেকের পর থেকে সবচেয়ে কম সময়ে ৯ হাজার রান করা ব্যাটসম্যান এখন রুট। এতদিন এ রেকর্ডটি ছিল স্বদেশি অ্যালিস্টার কুকের দখলে। ৯ হাজারি ক্লাবের সদস্য হতে তার লেগেছে ৯ বছর ৯৩ দিন।

অবশ্য বয়সের হিসেবে কুকের রেকর্ড ভাঙতে পারেননি রুট। ৯ হাজার রান করার দিনে রুটের বয়স ৩০ বছর ২২৭ দিন। এ মাইলফলক ছোঁয়ার দিন ইংল্যান্ডের সাবেক অধিনায়কের বয়স ছিল ৩০ বছর ১৫৯ দিন। সে হিসাবে রুট দ্বিতীয় সর্বকণিষ্ঠ ব্যাটসম্যান।

অ্যালিস্টার কুকের আরও একটি রেকর্ড ভাঙতে পারেননি রুট। তা ভাঙতে আরও অনেক দূর যেতে হবে রুটকে। টেস্টে কুকের সংগ্রহ ১২ হাজার ৪৭২ রান।

৯ হাজার রান করে এখন ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন জো রুট।

তবে ঐতিহাসিক লর্ডসের একটি রেকর্ডে সবাইকে ছাপিয়ে গেছেন রুট। শনিবারেরটিসহ চার ইনিংসে ১৫০-র বেশি রান পেয়েছেন রুট। লর্ডসে তার চেয়ে বেশি ১৫০ রানের ইনিংস খেলতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। সব মিলিয়ে টেস্টে ১১ বার ১৫০-এর বেশি রান করেছেন রুট। ইংল্যান্ডের হয়ে এমন রেকর্ডের মালিক একমাত্র রুটই।

সেঞ্চুরির দিক থেকে স্বদেশি ইয়ান বেলের একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন জো রুট। ক্যারিয়ারের ২২ সেঞ্চুরির মধ্যে রুট পাঁচটি করেছেন চলতি বছরে। ইংল্যান্ডের প্রথম অধিনায়ক হিসেবে এক বছরে পাঁচটি সেঞ্চুরি করলেন তিনি।

এর আগে ২০১১ সালে ইংল্যান্ডের পক্ষে এক বছরে পাঁচ সেঞ্চুরি করেছিলেন ইয়ান বেল।

তথ্যসূত্র: ক্রিকইনফো

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD