শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভারতের মৈত্রী কনসার্টে বাংলাদেশের তিন ব্যান্ড দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

কয়েক বছর ধরে কলকাতায় আয়োজিত হচ্ছে সংগীতের অন্যতম বড় উৎসব ‘মৈত্রী কনসার্ট’। বাংলা রক গান নিয়ে দুই বাংলার এই আয়োজনে এবার অংশ নিচ্ছে বাংলাদেশের তিনটি ব্যান্ডদল। এর মাঝে আফটারম্যাথ ও মেঘদল পারফর্ম করবে হেডলাইন ব্যান্ড হিসেবে।
এবার কলকাতার রবীন্দ্র ভবনে বসছে এই কনসার্টের পঞ্চম আসর।
আগামী ২২ ও ২৩ জুলাই শনি ও রবিবার অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে আফটারম্যাথ ও মেঘদল ছাড়া আরো অংশগ্রহণ করবে বাংলাদেশের ব্যান্ড এ কে রাহুল। সাথে থাকছে ভারতের ‘কালপুরুষ’, ‘মিসিং লিঙ্ক’, ‘ব্লাড’ ‘ফায়ার ইন দ্যা রোডেও’সহ কয়েকটি ব্যান্ড।
রক ব্যান্ড আফটারম্যাথ এর যাত্রা শুরু হয় ২০০৭ সালে।
১৬ বছরের এই পথচলায় আফটারম্যাথ রেডিও এবিসি বেস্ট ক্যাম্পাস ব্যান্ড, বিবিএমএফসি বেস্ট এ্যালবাম ২০২১ সহ অনেক এ্যাওয়ার্ড পেয়েছে। ২০২১ সালে আফটারম্যাথ এর প্রকাশিত ‘জেদ’ অ্যালবামটি শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আফটারম্যাথ এর মোহ, ধোয়া, উৎসর্গ, মাটির রোদ এর মত গানগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়।
মৈত্রী কনসার্টে অংশগ্রহণ নিয়ে ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট ফাহীম হোসেন বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত এরকম একটি আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়ে।
আশা করছি আমরা বাংলাদেশের নাম উজ্জ্বল করে আসবো’। আফটারম্যাথ এর ভোকাল নাভিদ ইফতেখার চৌধুরী বলেন, ‘বাংলা রক গান নিয়ে দুই বাংলার সবচেয়ে বড় আয়োজনে বাংলাদেশের তিনটি ব্যান্ড এর অংশগ্রহণ অত্যন্ত সম্মানের। গত বছরও আমাদের মৈত্রী কনসার্টে অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় আমরা যেতে পারিনি। এই বছর আমাদের আবার আমন্ত্রণ করার জন্য আমরা জেননেক্সট গ্রুপ ও কলকাতার শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ’।
বাংলাদেশ ও কলকাতা—দুই জায়গায়ই বেশ জোরালোভাবে রক গানের চর্চা হচ্ছে কয়েক দশক ধরে।
মৈত্রী কনসার্ট তাই হয়ে উঠেছে দুই বাংলার রকপ্রেমীদের মিলনস্থল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD