শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

ভারতে একদিনেই আক্রান্ত ৫ হাজারের বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : ভারতে একদিনের আরও ৫ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৫ হাজার ২৪২ জন। দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৯৬ হাজার ১৬৯। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ২৯ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৩৬ হাজার ৮২৪ জন।

এখন পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫৩ এবং মারা গেছে ১ হাজার ১৯৮ জন।

করোনায় আক্রান্তে মহারাষ্ট্রের পরেই রয়েছে গুজরাট। সেখানে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৭৯ এবং মারা গেছে ৬৫৯ জন।

এরপরেই রয়েছে তামিলনাড়ু। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ২২৪ জন এবং রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৪ এবং মারা গেছে ১৬০ জন।

রাজস্থানে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২০২ জন এবং মারা গেছে ১৩১ জন, মধ্যপ্রদেশে আক্রান্ত ৪ হাজার ৯৭৭ এবং মৃত্যু হয়েছে ২৪৮ জনের।

এদকে, উত্তরপ্রদেশে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৫৯ এবং মারা গেছে ১০৪ জন। পশ্চিমবঙ্গে আক্রান্ত ২ হাজার ৬৭৭ এবং মৃত্যু হয়েছে ২৩৮ জনের।

অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪০৭, পাঞ্জাবে ১ হাজার ৯৬৪, তেলেঙ্গানায় ১ হাজার ৫৫১, বিহারে ১ হাজার ২৬২, জম্মু-কাশ্মীরে ১ হাজার ১৮৩ ও কর্নাটকে ১ হাজার ১৪৭ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD