শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে একদিনে শনাক্ত ৪১ হাজার ৫০৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৫০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৮৯৫ জনের।

রোববার (১১ জুলাই) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বিগত কয়েকদিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত কমেছে বলে জানানো হয়েছে এতে।

এখন পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৩৭ হাজার ২২২ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮ হাজার ৪০ জনের।

দেশটিতে মোট সংক্রমণের হার কমে হয়েছে ৭ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ২ দশমিক ২৫ শতাংশ।

এর আগে গত মঙ্গলবার ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছিল। সেদিন আক্রান্ত হয়েছিলেন ৩৪ হাজার ৭০৪ জন। গত ১১১ দিনের সংক্রমণের হিসেবে সেটি ছিল সর্বনিম্ন। তবে বুধবার দৈনিক সংক্রমণ ফের এক লাফে বেড়ে ৪৩ হাজারের গণ্ডি ছাড়ায়। বৃহস্পতিবারও সামান্য বাড়ে সংক্রমণ। তারপর থেকে লাগাতার তিন দিন ধরে নিম্নমুখী দৈনিক সংক্রমণ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD