শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে কমেছে ক’রোনা সংক্রমণ ও মৃ’ত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

করোনায় বিপর্যস্ত ভারতে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। শনিবার (২৬ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৬৯৮ জন মানুষ। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১ লাখ ৮৩ হাজার ১৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৮৩ জন। আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে প্রায় দেড়শো। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৪ হাজার ৪৯৩ জন। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন প্রায় ৬৫ হাজার মানুষ। সবমিলিয়ে সুস্থ হয়েছে ২ কোটি ৯১ লাখ ৯৩ হাজার ৮৫ জন।

এদিকে, শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এখন পর্যন্ত ১১ রাজ্যে ৪৮ জনের দেহে ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে অধিকাংশই মহারাষ্ট্রে। সেখানে ২০ জনের দেহে নতুন এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে।

টিকা প্রয়োগের গতি বাড়িয়ে সংক্রমণ মোকাবিলার চেষ্টা করছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত টিকা পেয়েছেন সাড়ে ৩১ কোটির বেশি মানুষ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD