বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৪ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

ভারতে পাঁচ মাস কারাভোগের পর ৪ বাংলাদেশি যুবক দেশে ফিরেছেন।

সোমবার সকালে বেনাপোল চেকপাস্টে দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে অবস্থানের দায়ে তাদের গ্রেফতার করেছিল সে দেশের পুলিশ।

ফেরত আসা ৪ জন হলেন- নীলফামারী জেলার দারজগঞ্জ এলাকার মোতাহার আলীর ছেলে লিটন মিয়া (৩২), আবদুল ওয়াদুদের ছেলে আবদুল ওহাব (২৮), মোখলেছুর রহমানের ছেলে ইমদাদুল হক (৩৫) ও পঞ্চগড়ের তাইপুকুরিয়ার মোখলেছ মিয়ার ছেলে সাইদুর রহমান (২২)।

ইমদাদুল হক জানান, গত মার্চের প্রথম সপ্তাহে তারা ভারতে যান। কিন্তু করোনার কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়েন।

তিনি জানান, বিষয়টি তিন মাসের মধ্যে স্থানীয় পুলিশকে জানানোর নিয়ম থাকলেও তারা পারেননি। ফলে নিয়ম ভঙ্গের অভিযোগ এনে কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করে জেলে পাঠায়। ৫ মাস কারাভোগ শেষে তাদের আজ ফেরত পাঠানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবীব জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD