সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে টিকা নিয়েছেন ১ কোটির বেশি মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মোকাবিলায় টিকাদানে নতুন রেকর্ড করেছে ভারত। বিশ্বের মধ্যে দ্বিতীয় দ্রুততম সময়ে ১ কোটি মানুষকে টিকা দিয়েছে দেশটি। এর মাঝে দেশটিতে ইতিমধ্যেই দ্বিতীয় ডোজের করোনা টিকা দেওয়ার পাশাপাশি দ্বিতীয় পর্বের টিকাদানেরও তোড়জোড় শুরু হয়েছে। খবর এনডিটিভি অনলাইনের।

শুক্রবার ভারতে পার হয়েছে ১ কোটি মানুষের টিকাদান। এতে ভারতের সময় লেগেছে ৩৪ দিন। এর আগে যুক্তরাষ্ট্রে ৩১ দিনে এক কোটি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছিল। এছাড়া যুক্তরাজ্যের লেগেছিল ৫৬ দিন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশটিতে করোনা টিকার জন্য নিবন্ধনের কো-উইন অ্যাপে গোলোযোগের কারণে কিছু ক্ষেত্রে টিকাদানের ধীর গতি দেখা গেলেও দেশটি এই রেকর্ড গড়তে পেরেছে।

১৬ মার্চ প্রথম টিকাদান শুরু হয় ভারতে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে স্বাস্থ্যকর্মী, পুলিশ, শিক্ষকসহ ৩০ কোটি প্রথমসারির করোনা যোদ্ধাকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দেশটি।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৩৯৪ জনে। এ সময়ে মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ১১১ জন।

সূত্র : জাগো নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD