রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

ভারতে পালানোর সময় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় ইমিগ্রেশন থেকে অর্থঋণ মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি বোরহান হিমুকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।

তিনি ঢাকার চকবাজার থানার ওয়ারেন্টভুক্ত আসামি। হিমু চকবাজার থানার আগা নওয়াব দেউড়ি এলাকার মোহাম্মদ ইকবাল হোসেনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরের দিকে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে এলে যাচাই-বাছাই করা হয়। আগে থেকেই তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি ছিল।

ইমিগ্রেশন পুলিশের কাছে স্বীকারোক্তিতে বোরহান হিমু জানান, তিনি ঢাকার চকবাজার থানায় অর্থঋণ মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। তাকে পোর্ট থানা বেনাপোলে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে চকবাজার থানায় পাঠানো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD