শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভারতে রাষ্ট্রপতি ভবনে ‘ডানকি’ প্রদর্শন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

আয়ের ঝুলি সেভাবে ফুলেফেঁপে না উঠলেও প্রশংসার ঝাঁপি উপচে পড়ছে শাহরুখ খানের ‘ডানকি’র। ছবির গল্পের প্রশংসা করছেন বুঝদার দর্শকরা। সেইসঙ্গে চিরচেনা শাহরুখকে ফিরে পেয়ে খুশি অনেকে। এবার কিং খানের ভক্তদের জন্য মন ভালো করা খবর, ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হতে চলেছে ‘ডানকি’।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি অবৈধ অভিবাসন সমস্যার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। যা আসলেই একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তাই এ ছবি সংসদীয় কর্তৃপক্ষের অবশ্যই দেখা উচিত বলে মনে করা হচ্ছে। আর এ কারণেই রাষ্ট্রপতি ভবনে আয়োজন করা হয়েছে ‘ডানকি’র বিশেষ প্রদর্শন।

এএনআই সূত্রে খবর, আজ ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে ‘ডানকি’র বিশেষ প্রদর্শনের সময় উপস্থিত থাকতে পারেন ছবির পরিচালক রাজকুমার হিরানী ও অভিজিৎ যোশী। অনেকেরই দাবি, এই ছবিতে এমন একটা সমস্যার কথা উঠে এসেছে যা সত্যিই গুরুত্বপূর্ণ। তাই এই ছবি প্রত্যেকেরই দেখা উচিত। এরইমধ্যে শাহরুখ অনুরাগীরা ‘ডানকি’কে করমুক্তি দাবি তুলেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে ‘ডানকি’। এর পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি, ভিকি কৌশল, অনিল গ্রোভারসহ আরও অনেকে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD