সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসিত করা হবে: ট্রাম্প হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে’—রংপুরে চারজনকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামায়াত আমিরের আমরা এখন ইসরায়েলকে বিশ্বাস করি না: সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, সময়সূচি প্রকাশ অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলতে চান শান্ত

ভারতে লকডাউনের এক মাসেই বেকার হয়েছে ১২ কোটি মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

 

ভারতে নতুন এক গবেষণা বলছে, করোনাভাইরাস ঠেকাতে জারী করা লকডাউনে এক এপ্রিল মাসেই ১২ কোটি ২০ লাখ লোক কাজ হারিয়েছে। খবর বিবিসি বাংলার।

সেন্টার ফর মনিটরিং দি ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) বলছে, ভারতে এখন বেকারত্বের হার রেকর্ড ২৭.১ শতাংশে পৌঁছেছে। ভারতে বেকারত্বের এই হার যুক্তরাষ্ট্রের চারগুণ বেশি।

ভারত সরকার সরকারীভাবে বেকারত্বের পরিসংখ্যান দেয়না, তবে সিএমআইই‘র পরিসংখ্যানের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে ভারতে।

ভারতে ২৫শে মার্চ থেকে লকডাউন চলছে যার পরিণতিতে ব্যাপক মাত্রায় কর্মি ছাঁটাই চলছে, এবং অনেক প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। খাদ্য সরবরাহ, ওষুধ এবং হাসপাতাল ছাড়া অধিকাংশ ব্যবসা এবং সেবা কার্যত স্থবির হয়ে পড়েছে।

ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমণের সংখ্যা প্রায় ৫০,০০০।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD