শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

ভারতে ২৪ ঘণ্টায় সর্বাধিক শনাক্ত ৬০৮৮, মৃত্যু ১৪৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টার ৬ হাজার ৮৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে, যা একদিনে সর্বাধিক। এ সময়ের মধ্যে এ রোগে মারা গেছেন ১৪৮ জন।

শুক্রবার (২২ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এখন পর্যন্ত ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার। তাদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৫৮৩ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৫৩৪ জন।

দেশটিতে কোভিড-১৯ রোগীদের সুস্থ হওয়ার হার বেড়ে ৪০ দশমিক ৯৭ শতাংশ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল পর্যন্ত এ হার ছিল ৪০ দশমিক ৩১ শতাংশ।

সবচেয়ে বেশি রোগী রয়েছে মহারাষ্ট্রে। সংকট মোকাবিলায় রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোর ৮০ শতাংশ শয্যার নিয়ন্ত্রণ নিয়েছে মহারাষ্ট্র সরকার। বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার খরচ নির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

রাজ্যটিতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ১ হাজার ৪৫৪ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD