শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতে ৩০ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে দৈনিক সংক্রমণ ফের বেড়েছে, বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৭০ জন, মৃত্যু হয়েছে ৪৩১ জনের।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় এনডিটিভি। এর আগে বুধবার ২৭ হাজার ১৭৬ জন আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল ২৮৪ জনের।

বেশ কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কমছে ভারতে। যদিও মাঝেমধ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়ে যায়।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৪৩ হাজার ৯২৮ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৩৩ লাখ ৪৭ হাজার জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ বেড়েছে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২২ কোটি ৭২ লাখ ৬৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৭৩ হাজার ৬৫২ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD