রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মেসির স্বাক্ষরিত জার্সির টানে জাতীয় জাদুঘরে ভক্তদের ঢল যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানের পরমাণু শক্তি অক্ষত আছে, বলছেন ইসরাইলি গোয়েন্দারা নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন হামাসের এত সামর্থ্য বুঝতে পারেনি ইসরাইল, প্রতিবেদনে ব্যর্থতার লজ্জা যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

ভারতে ৪ বার বিক্রির পর বাংলাদেশি কিশোরী উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে ১৪ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গুজরাট রাজ্যের সুরত শহরের একটি স্পা সেন্টারে ওই তরুণীর সঙ্গে পাঞ্জাবের ১৯ বছর বয়সী আরেক তরুণীকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম টাইমস নাও জানিয়েছে, শনিবার সুরত পুলিশের মানব পাচার বিরোধী সেল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্পা সেন্টারের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুই মালিক বিজয় পাঘরা ও মানসুখ কাঠিরিয়ার পাশাপাশি ম্যানেজার বিশাল ভানখেদেও গ্রেপ্তার হয়েছেন।

বাংলাদেশি কিশোরীর বাড়ি খুলনা জেলায়। তাকে ভারতে পাচার করা হয় দুই বছর আগে। সেখানে তাকে চারবার বিক্রি করা হয়। জানায় পুলিশ।

ওই কিশোরীর গ্রামেরই এক লোক তাকে অপহরণ করে ভারতে নিয়ে যায়। সেই ব্যক্তি তাকে বেঙ্গালুরুর মিলন নামের একজনের কাছে বিক্রি করে। সেখানে কয়েক দিন রেখে তাকে পাঠানো হয় মুম্বাইয়ের নিতু নামের এক নারীর কাছে। নিতু তাকে আবার বিক্রি করে দেন গুজরাটের সাব্বির আলম নামের আরেক ব্যক্তির কাছে। সেখান থেকে ৫০ হাজার রুপিতে তাকে কিনে নেন মানসুখ কাঠিরিয়া।

দুই বছর আগে বাংলাদেশের মেয়েটির বাবা মহসিন নামের একজনকে অভিযুক্ত করে খুলনা জেলা পুলিশের কাছে মামলা করেন। মেয়েটিকে সুরতে আনা হয় তিনদিন আগে। সেখানে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়। যারা মেয়েটিকে ভারতে পাচার করেছিল তাদের খুঁজছে পুলিশ। জানান সুরত পুলিশের অপরাধ শাখার সহকারী কমিশনার আর আর সারভাইয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD