বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ভারত থেকে প্রথম কন্টেইনারবাহী ট্রেন এল বাংলাদেশে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০

বাংলাদেশ-ভারতের মধ্যে মাত্রিবাহী ট্রেন চলাচল বহুবছর আগে থেকেই রয়েছে। এবার ভারত থেকে বাংলাদেশের বেনাপোল দিয়ে প্রথম কন্টেইনারবাহী ট্রেন চলাচল শুরু করেছে।

রোববার দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশন হয়ে ২৫টি ফ্ল্যাট ওয়াগনে ২০ ফুটের ৫০টি কন্টেইনার বাংলাদেশে প্রবেশ করেছে।

রোববার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দু’দেশের মধ্যে করোনার এ সময়েও সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কন্টেইনার ট্রেন চলছে। ভারত থেকে আসা প্রথম কন্টেইনারবাহী ট্রেনে জিলেট সেভিং ফোম, হেয়ার শ্যাম্পু, সেভিং ব্লেড, কটন ফেব্রিকস পণ্য এসেছে। ভারত থেকে এর আগে বাংলাদেশে কখনো কন্টেইনারবাহী ট্রেন আসেনি। এর আগে ২০১৮ সালে একবার এই ট্রেনের পরীক্ষামূলক ট্রায়াল হয়েছিল।

সফিকুর রহমান বলেন, এ কন্টেইনার ট্রেন চলাচলের মধ্যদিয়ে উভয় দেশ লাভবান হবে। ব্যবসায়ীরা খুবই স্বল্প মূল্যে মালামাল আনতে পারবে। রেলপথে পণ্য আনা-নেয়া সবচেয়ে নিরাপদ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD