মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

ভারত-পাকিস্তান ম্যাচে ‘অনাহুত’ অতিথি, বন্ধ করতে হলো খেলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই এখন বাড়তি ঝাঁজ আর নাটক। কিছুদিন আগে পুরুষ এশিয়া কাপে দুই দেশের লড়াইয়ে ক্রিকেটের বেশি আলোচনার খোরাক জুগিয়েছে হ্যান্ডশেক বিতর্ক এবং ট্রফি গ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা। এবার নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে দুই দেশ। সেই ম্যাচ আবার মশার উৎপাতে এক দফা বন্ধও হয়েছে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ভারত। ম্যাচে ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২২ রানে ব্যাট করছিল ভারত। পরের ওভারেই ঝাঁকে ঝাঁকে মশা ঘিরে ধরে ক্রিজের আশপাশে থাকা ক্রিকেটারদের।

মশার উৎপাতে খেলা বন্ধ ছিল মিনিট কয়েক। ওই সময় মুনিবা আলি ও ফাতিমারা স্প্রে করতে করতে মজায় মেতে ওঠেন।

৩৪ ওভারের পর আবারও বিপত্তি। এবার একশন নেওয়া হলো জোরেশোরে। পেশাদার কীটনাশক ছিটানো ব্যক্তিদের দিয়ে মাঠে স্প্রে করা হয়। ওই সময় মাঠের বাইরে অবস্থান করছিলেন দুই দলের ক্রিকেটাররা। ফলে খেলা বন্ধ রাখা হয় ১৫ মিনিটের মতো।

মশার উৎপাত পেরিয়ে শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাট করতে সমর্থ হয় ভারত। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে দলটি স্কোরবোর্ডে জমা করে ২৪৭ রান।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান আসে তিনে নামা হারলিন দেওলের ব্যাটে। পাকিস্তানি বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ডায়ানা বেগ। ১০ ওভারে ৬৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD